ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

হ্রাস পাচ্ছে মোটর সাইকেলের নিবন্ধন ফি

1381
মোটর সাইকেলের নিবন্ধন ফি ৪০ শতাংশ কমছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এই প্রক্রিয়া চালানোর কথা সংসদীয় কমিটিকে জানানো হয়েছে। বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি বিগত ১-১-২০১৪ তারিখ থেকে ৪০ শতাংশ বৃদ্ধি করা হয়। মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি যুক্তিসংগত হারে কমানো এবং আগামী ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখ পর্যন্ত বর্ধিত ৪০ শতাংশ রেজিস্ট্রেশন ফি মওকুফ করত মোটর সাইকেল রেজিস্ট্রেশনের সুযোগ প্রদানের বিষয়ে বিআরটিএ হতে প্রাপ্ত মতামত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে।’

বর্তমানে ৮০ সিসি মোটর সাইকেলের নিবন্ধন বাবদ মোট খরচ পড়ে ১৩ হাজার ৯১৩ টাকা। ১০০ সিসির ক্ষেত্রে তা দাঁড়ায় ১৯ হাজার ৬৬৩ টাকা। আর ১০০ সিসির বেশি মোটর সাইকেল হলে নিবন্ধনে খরচ হয় ২১ হাজার ২৭৩ টাকা। এর মধ্যে ডিজিটাল নম্বরপ্লেটের ফিও রয়েছে।

সংসদীয় কমিটির সদস্য নাজমুল হক প্রধান সাংবাদিকদের বলেন, ‘বিআরটিএ মোটর সাইকেলের ফি কমানোর একটি প্রস্তাব মন্ত্রণালয়ে দিয়েছে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে। মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ফি যুক্তিসংগত হারে কমানো দরকার বলে কমিটি মনে করে।’

বিভিন্ন সড়ক একাধিকবার মেরামত করার পরও কেন টেকসই হচ্ছে না, তা গভীরভাবে পর্যালোচনার জন্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে কোন অনিয়ম পাওয়া গেলে অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরো অংশ নেন কমিটির সদস্য সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, রেজওয়ান আহাম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম এবং লুৎফুন নেছা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

হ্রাস পাচ্ছে মোটর সাইকেলের নিবন্ধন ফি

আপডেট সময় : ১০:৩৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫