হেফাজতে ইসলামের চাওয়া অনুযায়ী পাঠ্যবইয়ে ‘সাম্প্রদায়িক পরিবর্তন’ আনা হয়েছে মন্তব্য করে এ বিষয়ে সরকারকে সতর্ক করেছেন অধ্যাপক অজয় রায়।এভাবে চলতে থাকলে এক সময় প্রধানমন্ত্রীকেও বোরকা, হিজাব পরে বেরোতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত ‘সংকটের আবর্তে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা: প্রাথমিক ও মাধ্যমিক স্তর’ শিরোনামের আলোচনা সভায় একথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউজিসি অধ্যাপক অজয় রায় বলেন, “সরকারকে আমরা সমুচিতভাবে বলতে চাই, আপনাদের মধ্যে যারা হেফাজতি আছে তাদের চিহ্নিত করুন, শাস্তি বিধান করুন এবং জনসমক্ষে দাঁড় করান। নইলে বাংলাদেশকে আপনারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন না।“একদিন… বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, আপনাকেও বোরকা পরতে হবে, আপনাকেও হেজাব পরতে হবে। এই হেফাজতিরা আপনাকেও ছাড়বে না। বঙ্গবন্ধুকন্যা বলে রেহাই দেবে না।”
প্রতিনিধির নাম 





