ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

হানিফ সংকেতের ঈদের নাটক

1248
বিশিষ্ট নির্মাতা হানিফ সংকেত বছরে দুই ঈদে দু’টি নাটক নির্মাণ করেন। সেই ধারাবাহিকতায় এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক। নাম ‘ভুল থেকে নির্ভুল’। হানিফ সংকেতের ঈদের নাটকের নামে যেমন ভিন্নতা থাকে তেমনই গল্পেও থাকে আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। তাই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের একটি বাড়তি আগ্রহ থাকে। ক’জন তরুণ-তরুণী তাদেরই এক বন্ধুর অনুরোধে তারা গ্রামের বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে তারা বন্ধুর ফুফুর বাড়িতে এক সপ্তাহ অবস্থান করে। গ্রামে গিয়ে তাদের দেখা মিলে আর এক তরুণের সঙ্গে, যে গ্রামকে প্রচন্ড ভালবাসে এবং গ্রামের মানুষও তাকে ভালবাসে। শহুরে জীবনে বেড়ে উঠা এইসব তরুণ-তরুণীর গ্রামে অবস্থানকালে ঘটতে থাকে নানা অম্ল¬-মধুর ঘটনা। এইসব বিষয় নিয়েই গড়ে উঠেছে ‘ভুল থেকে নির্ভুল’ নাটকের গল্প। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, মীর সাব্বির, কুসুম সিকদার, ডঃ এনামুল হক, আব্দুল কাদের, সাবেরী আলম, শিরিন আলম, সুভাশিষ ভৌমিক, নিসা, সাজ্জাদ সাজু, জামিল, ফাহিম ও নজরুল ইসলামসহ আরো অনেকে। মানিকগঞ্জ ও ঢাকাস্থ ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে এ নাটকটি ধারণ করা হয়েছে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন করেছেন মেহেদী। আবহ সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

হানিফ সংকেতের ঈদের নাটক

আপডেট সময় : ০৮:৪২:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫