ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

হাত উঁচু করেও পুলিশের গুলি থেকে রেহাই মিলেনি

স্টাফ রিপোর্টার,
906
আত্মসমর্পনের উদ্দেশ্যে হাত উঁচু করলেও পুলিশের গুলি থেকে রেহাই পেলেন না যুক্তরাষ্ট্রের এক ব্যাক্তি। দেশটির টেক্সাসে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে দেখা গেছে, গিলবার্ট ফ্লোর্স নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ ঘিরে ধরলে ওই ব্যাক্তি অন্তত একটি হাত আত্মসমর্পনের ভঙ্গিতে উঁচু করে ধরেন। ওপর হাতটি ভিডিওতে ¯পষ্ট দেখা যায়নি। কিন্তু এরপরও এক পুলিশ সদস্য তাকে গুলি করে। কিছুক্ষণ পরই মারা যায় সে ব্যাক্তি। পুরো দৃশ্যটি ধারণ করেন এক পথচারি। ওই ভিডিও ফুটেজ স্থানীয় এক টিভি চ্যানেল প্রকাশ করলে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এ খবর দিয়েছে সিএনএন। ঘটনার আরেকটি ভিডিও রয়েছে পুলিশের কাছে। সে ভিডিও ফুটেজ পুলিশ এখনও প্রকাশ করেনি। তবে টেক্সাসের বেক্সার কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নিকোলাস লাহুড বলেন, ওই ভিডিও আরও ভালোভাবে ধারণ করা হয়েছে। সে সময় কী ঘটেছিল, তা স¤পর্কে আরও ভালো ধারণা পাওয়া যাবে। এ ঘটনাটি এমন সময় ঘটলো যখন প্রাণঘাতি অস্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখন ও কীভাবে ব্যবহার করবে, তা নিয়ে নিবিড় নীরিক্ষা চালাচ্ছে মার্কিন সরকার। গত কয়েক বছরে পুলিশের হাতে বেশ কয়েকজন নিহত হবার ঘটনা এ পরিস্থিতি সৃষ্টি করেছে। নিহত ব্যাক্তিদের কমিউনিটি, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিষয়টি নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
বেক্সার কাউন্টি শেরিফের কার্যালয় বলছে, গিলবার্ট ফ্লোর্সের হাতে ছুরি ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে, তিনি বাধা দিচ্ছিলেন। অপরদিকে ভিডিও ধারণকারী মাইকেল থমাস বলেন, গিলবার্ট তার হাত আত্মসমর্পনের উদ্দেশ্যে ওপরে তোলার পরপরই পুলিশ তাকে দু’বার গুলি করে। তবে শেরিফ সুসান পামেরলিয়াউ বলেন, আমরা নির্ণয় করার চেষ্টা করছি, আসলে কী হয়েছিল তখন। সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের কারো শরীরেই বডি-ক্যামেরা ছিল না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

হাত উঁচু করেও পুলিশের গুলি থেকে রেহাই মিলেনি

আপডেট সময় : ০৮:১৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫