ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

হত্যা না আত্মহত্যা বলতে পারছে না পুলিশ

1371
গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলম আরার মেয়ে প্রমিথি রহমানের (২৫) অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর পুলিশ এখনও বলতে পারছে না এটি আসলে হত্যা না আত্মহত্যা। গত শনিবার রাতে রমনা ইস্কাটনের অফিসার্স কোয়ার্টারের বাসা থেকে প্রমিথি রহমানের লাশ উদ্ধার করে রমনা থানা পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রমনা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রমিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাবা মাহবুবুর রহমান একজন ব্যবসায়ী।

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ ফরেনসিক বিভাগের ডাক্তারও লাশের ময়না তদন্তে মৃত্যুর কোন কারণ এখনও খুঁজে পাননি। ময়নাতদন্তকারী চিকিত্সক জানিয়েছেন, শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। মুখ থেকে গড়িয়ে পড়া লালা সংগ্রহ করা হয়েছে। ভিসেরা রিপোর্টের জন্য আলামত মহাখালী স্বাস্থ্য অধিদফতরে রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট পেলে জানা যাবে তার মৃত্যুর প্রকৃত কারণ।

রমনা থানার ওসি মশিউর রহমান জানান, ১৯ সেপ্টেম্বর মেয়েকে ফ্ল্যাটে রেখে দেশের বাইরে যান আলম আরা বেগম। এক সপ্তাহ পর শনিবার রাতে বাসায় ফিরে মেয়েকে খাটের ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

হত্যা না আত্মহত্যা বলতে পারছে না পুলিশ

আপডেট সময় : ১১:১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫