ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

স্যান্ডেলের ভেতর আধা কেজি সোনা!

এই স্যান্ডেলের ভেতরে আনা হচ্ছিল সোনার বার

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা এক যাত্রীর স্যান্ডেলের ভেতর থেকে আধা কেজি সোনা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের সদস্যরা এক যাত্রীকে চ্যালেঞ্জ করে সোনার বারগুলো উদ্ধার করেন।

আটক যাত্রীর নাম আওলাদ হোসেন। তিনি শারজাহ থেকে দেশে ফেরেন।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

স্যান্ডেল কেটে উদ্ধার করা ৪টি সোনার বার

আহসানুল কবির জানান, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শারজাহ থেকে আওলাদ হোসেন নামের ওই যাত্রী এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে রাত ৯টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় ওই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করেন বিমানবন্দরের প্রিভেনটিভ টিম এর সদস্যরা। এরপর তার পায়ের স্যান্ডেল তল্লাশি করে সোল এর মধ্যে ১০ তোলা ওজনের ৪টি সোনার বার খুঁজে পান তারা। উদ্ধার করা সোনার ওজন ৪৬৪ গ্রাম ও বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।

আহসানুল কবির জানান, অবৈধভাবে আনা সোনার বারগুলো আটক করে আওলাদ হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। আওলাদ হোসেন পেশায় গাড়িচালক, তার বাড়ি গাজীপুর জেলায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

স্যান্ডেলের ভেতর আধা কেজি সোনা!

আপডেট সময় : ০৩:৫৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭