ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

স্কুলে ৫ বার ফেল, জ্যাক-ই এখন শির্ষ ধনী

1180
ক্লাসে ফেল করলেই জীবন বৃথা নয়। সন্তান পড়াশোনায় খারাপ হওয়ায়, যেসব মা-বাবাদের চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে, তাঁদের ভরসার জন্য উত্‍‌কৃষ্ট উদাহরণ হতেই পারেন জ্যাক মা। চিনের এই শিল্পপতি বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। আলিবাবা গ্রুপের কর্ণধার জ্যাক মা স্কুলে ৫ বার ফেল করেছিলেন। স্কুল ও কলেজ জীবনে যে তিনি চূড়ান্ত অসফল, সম্প্রতি একটি ইন্টারভিউ-তে তা অকপট ভাবে স্বীকার করেছেন পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি।

আলিবাবা গ্রুপের চেয়ারম্যান জ্যাক মা-র মোট সম্পত্তির পরিমাণ ২২.৫ বিলিয়ন বা ২ হাজার ২৫০ কোটি মার্কিন ডলার। ফোর্বস-এর বিচারে তিনিই চিনের বিশ্বের সবচেয়ে ধনী। তাঁর অনলাইন ব্যবসা আলিবাবা পৃথিবীর সবচেয়ে ধনী সংস্থার মধ্যে একটি। এহেন জ্যাক মা-র জীবনে অকৃতকার্য হওয়ার সংখ্যা নেহাত কম নয়।

দোভাস-এ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর ফাঁকে একটি সাক্ষাত্‍‌কারে জ্যাক মা জানান, তিনি প্রাথমিক স্কুলে দুবার ও উঁচু ক্লাসে ৩ বার — সব মিলিয়ে মোট ৫ বার ফেল করেছিলেন। শুধু তা-ই নয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ১০ বার আবেদন করেছিলেন, প্রতিবারই বাতিল হয়ে যান।

জ্যাক মা-র কথায়, যখন হার্ভার্ড আমাকে বারবার বাতিল করে দেয়, তখন মনে মনে ঠিক করেছিলাম, এই বিশ্ববিদ্যালয়েই আমি একদিন ক্লাস নেব। সেই স্বপ্ন পূরণ হয়েছে। অতিথি হিসেবে হার্ভার্ডে ম্যানেজমেন্টের ক্লাস নিয়েছি। এখানেই শেষ নয়, চাকরির জন্য আবেদন করেছিলেন ফুডচেন KFC-তে। সেখানেও তাঁর আবেদনপত্র খারিজ করে দেওয়া হয়।

ইন্টারনেটে ব্যবসায় আজ যে ব্যক্তি বিশ্বের সবচেয়ে ধনী, তাঁর ইন্টারনেটে প্রথম সার্চ ওয়ার্ড ছিল Beer। জ্যাক মা-র রসিকতা, ওই বানানটা বোধ হয় সহজ লেগেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

স্কুলে ৫ বার ফেল, জ্যাক-ই এখন শির্ষ ধনী

আপডেট সময় : ০৯:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫