ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সৌদি আরবে তপ্ত রোদে কাজ করার নিষেধাজ্ঞা উঠছে আজ

1147

সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের আরোপিত ৩ মাসের একটি নিষেধাজ্ঞা উঠছে আজ। দুপুর ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কড়া রোদে শ্রমিকদের কাজ করার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল মন্ত্রণালয়। ১৫ই জুন থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর ছিল। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গ্যাজেট। আবু থুনাইয়ান জানিয়েছেন, ওই সময়ে ২ হাজার ৪৯৯টি আইন অমান্যের ঘটনা ঘটেছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গৃহীত হচ্ছে বলে জানান তিনি। কোন প্রতিষ্ঠান এ আইন লঙ্ঘন করলে, ওই প্রতিষ্ঠানকে ৩,০০০ থেকে ১০,০০০ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা পরিশোধ করতে হবে এবং ৩০ দিনের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হবে। সৌদি শ্রম মন্ত্রণালয়ের এ আইন সুনির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া সর্বত্র কার্যকর করা হয়। তেল ও গ্যাস প্রতিষ্ঠানসমূহ এবং যারা জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত, তাদের ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। শ্রম মন্ত্রণালয়ের কর্মপরিবেশ পরিদর্শন ও উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আবু থুনাইয়ান তিন মাসের নিষেধাজ্ঞা কার্যকরে মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করায় দেশের বেসরকারি খাতকে ধন্যবাদ জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

সৌদি আরবে তপ্ত রোদে কাজ করার নিষেধাজ্ঞা উঠছে আজ

আপডেট সময় : ০৯:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫