ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সৌদিকে খাশোগির লাশ খুঁজে বের করতে বলল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যার তদন্তে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার দাবি জানিয়েছে জাতিসংঘ। সৌদির কাছে খাশোগির লাশ খুঁজে বের করার দাবিও জানিয়েছে সংস্থাটি।বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচলেট এক বিবৃতিতে এ কথা বলেছেন।

মিশেল ব্যাচলেট বলেছেন, খাশোগি হত্যার তদন্তে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণ জরুরি। তাদেরকে সবধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে এ হত্যাকাণ্ডের সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে দিতে হবে।

সৌদি আরবের কাছে খাশোগির মরদেহের সন্ধান চেয়ে এ সংক্রান্ত যাবতীয় তথ্য জনসম্মুখে প্রকাশ করারও দাবি জানিয়েছেন তিনি।

তিনি বলেন, তদন্তের জন্য খাশোগির মরদেহ উদ্ধার করা অত্যন্ত জরুরি। কেননা তার মরদেহের ফরেনসিক টেস্ট ও ময়নাদন্তের মাধ্যমে এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করা সম্ভব হবে।

সূত্র: আল-জাজিরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সৌদিকে খাশোগির লাশ খুঁজে বের করতে বলল জাতিসংঘ

আপডেট সময় : ০৪:৩৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮