ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সেরা ১০-এর আরও ২ শিকার

স্পোর্টস ডেস্ক

মহিলা এককে শীর্ষ ১০ তালিকার আরও দুই খেলোয়াড়ের বিদায় দেখলেন ইউএস ওপেনের দর্শকরা। দ্বিতীয় রাউন্ডে হার নিয়ে এবারের ইউএস ওপেন থেকে তল্পিতল্পা গুটালেন গতবারের ফাইনালিস্ট ক্যারোলিন ওজনিয়াকি ও গারবিনে মুগুরুসা। মহিলা এককের চতুর্থ বাছাই ওজনিয়াকি তিন সেটের লড়াই শেষে হার দেখেন র‌্যাঙ্কিংয়ের ১৪৯তম খেলোয়াড় পেত্রা চেতকোভস্কার বিপক্ষে। গতকাল অপর ম্যাচে হার দেখেন নবম বাছাই স্পেনের গারবিনে মুগুরুসাও। সর্বশেষ উইম্বলডনের ফাইনালিস্ট মুগুরুসা ৭-৬, ৬-৭ ও ৬-২ গেমে হার দেখেন বৃটেনের জো কন্টার বিপক্ষে। আসরে এ নিয়ে শীর্ষ ১০-এর ছয় তারকার বিদায় দেখলেন টেনিসপ্রেমীরা। এবারের প্রথম রাউন্ড থেকেই ঝরে পড়েন ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা, সপ্তম বাছাই সার্বিয়ার আনা ইভানোভিচ, অষ্টম বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা ও দশম বাছাই স্পেনের কারলা সুয়ারেজ নাভারো। গতকাল ওজনিয়াকির হারটি ছিল ভক্তদের কাছে হতাশার। দ্বিতীয় সেটে টানা চারবার ম্যাচ পয়েন্টের সুযোগ খোয়ান ওজনিয়াকি। শেষে হার দেখেন ৬-৪, ৫-৭ ও ৭-৬ গেমে। এবারের ইউএস ওপেনের আগে চলতি বছর বড় কোন আসরে জয়ের স্মৃতি ছিল না চেতকোভস্কার।
৩ দিনে দুইবার ভাঙলো ৪৫ বছরের রেকর্ড
মহিলা এককের প্রথম রাউন্ডে মার্কিন তারকা ম্যাডিসন ব্রেঙ্গল ও চীনের সাইসাই ঝেংয়ের লড়াই চলে ৩ ঘণ্টা ২০ মিনিট। ভেঙে যায় ইউএস ওপেনের মহিলা এককে দীর্ঘতম লড়াইয়ের ৪৫ বছরের পুরনো এক রেকর্ড। তবে নতুন রেকর্ডটি টেকে মাত্রই তিন দিন । গতকাল জো কন্টা ও গারবিনে মুগুরুসার ম্যাচের নিষ্পত্তি হয় ৩ ঘণ্টা ২৩ মিনিট লড়াই শেষে। ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম টেনিসের তৃতীয় রাউন্ডের কৃতিত্ব দেখালেন ২৪ বছরের বৃটিশ তারকা কন্টা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

সেরা ১০-এর আরও ২ শিকার

আপডেট সময় : ০৯:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫