ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সুস্থ হয়ে দেশে ফিরলেন হেফাজত আমির

সফল অপারেশন শেষে ১১ দিন পর মালেশিয়া থেকে দেশে ফিরেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী।
বৃহস্পতিবার বেলা ৩টা ১৫ মিনিটে ইউএসবাংলা নামে একটি ফ্লাইটে করে তিনি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেন।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত গ্লানিগালস্ স্পেশালাইজড হাসপাতালে স্নায়ু-নার্ভে লেজার অপারেশন করেন হেফাজত আমির।
হেফাজত আমিরের ব্যক্তিগত সচিব মাওলানা শফিউল আলম যুগান্তরকে জানান, মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরের গ্লানিগালস্ স্পেশালাইজড হাসপাতালে প্রায় ১০ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে আল্লামা আহমদ শফীর স্নায়ু-নার্ভে লেজার অপারেশন সম্পন্ন হয়। সফল অপারেশন শেষে বিকালেই হেফাজত আমিরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে তিনি মালেশিয়ার মালেন্দু এয়ার নামে একটি ফ্লাইটে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ১২টার দিকে তিনি রাজধানীর শাহাজালাল আন্তজার্তিক বিমান বন্দরে এসে পৌঁছান। এরপর বিকাল ৩টা ১৫ মিনিটে ইউএসবাংলা নামে একটি ফ্লাইটে করে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে পৌঁছান।
উল্লেখ্য, মাইগ্রেনের চিকিৎসার জন্য ১৮ ফেব্রুয়ারি মালয়েশিয়া যান হেফাজত আমির

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

সুস্থ হয়ে দেশে ফিরলেন হেফাজত আমির

আপডেট সময় : ০১:৩১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০১৭