ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সুরঞ্জিতের আসনে স্ত্রী জয়ার মনোনয়ন সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক,
আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপ-নির্বাচনে আওয়ামী হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার স্ত্রী জয়া সেনগুপ্ত। আগামী ৩০ মার্চের ভোটে এই আসন থেকে প্রয়াত এই নেতার পরিবার থেকেই ক্ষমতাসীন দলের মনোনয়ন দেয়া হতে পারে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা।

শুক্রবার বিকালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার‌্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন জয়া সেনগুপ্তের একমাত্র সন্তান সৌমেন সেনগুপ্ত। এই আসনের উপনির্বাচনে সৌমেনও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে কথা ছড়িয়েছিল। তবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

জানতে চাইলে সৌমেন সেনগুপ্ত ঢাকাটাইমসকে বলেন, ‘দিরাই এবং সাল্লাবাসীর প্রাণের দাবি হল আমাদের পরিবার থেকে কেউ যেন আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। আর দিরাই এবং সাল্লা থানা আওয়ামী লীগের নেতারা দলের প্রার্থী হিসাবে আমার মা জয়া সেনগুপ্তের নাম প্রস্তাব করেছেন।’

আপনি কি তাহলে নির্বাচনে আগ্রহী না?- জানতে চাইলে সৌমেন বলেন, ‘আমি মায়ের পক্ষে দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এখন দল মূল্যায়ন করবে।’

গত ৫ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুনামগঞ্জ-২ আসনের সংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী সুনামগঞ্জ-২ আসনে ৫ মার্চ মনোনয়নপত্র যাচাইবাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সুযোগ থাকছে ১৩ মার্চ। আগামী ৩০ মার্চ ভোট হবে ওই আসনে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি দলের সংসদীয় বোর্ডের বৈঠকে দলের মনোনয়ন কে পাবেন তা নির্ধারিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সুরঞ্জিতের আসনে স্ত্রী জয়ার মনোনয়ন সংগ্রহ

আপডেট সময় : ০৭:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭