ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সুপ্রিম কোর্ট থেকে মূর্তি সরাতে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ

বায়তুল মোকাররম এলাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর আদলে নির্মিত মূর্তি অবিলম্বে অপসারণের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে দু’টি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা জাতীয় মসজিদের সামনে এই বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ করে।
খেলাফত মজলিস জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পল্টন মোড়ে এসে সমাবেশে করে। এসময় খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে অবিলম্বে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করতে হবে। সুপ্রিম কোর্ট থেকে মূর্তি অপসারণ না করলে জনতার আন্দোলন থামবে না।’
ড. আহমদ আবদুল কাদের আরও বলেন, ‘ঢাকা হচ্ছে মসজিদের নগরী। এ নগরীকে মূর্তির নগরীতে পরিণত করা যাবে না। দেশের শিক্ষা-সংস্কৃতি নিয়ে নাস্তিক্যবাদী ষড়যন্ত্র বন্ধ করতে হবে।’
দলটির ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা নোমান মাযহারী, মো. আবদুল জলিল, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, শ্রমিক নেতা নূর হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
একই দাবিতে পৃথক আরেকটি বিক্ষোভ মিছিল বের হয় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল করে দলটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সুপ্রিম কোর্ট থেকে মূর্তি সরাতে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ

আপডেট সময় : ০৫:২৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭