ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার,
mit
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারগাঁও এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় দেওলা বিল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়। লাশ দুইটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতরা হলো- সুরমা ইউপির বাদারটেক গ্রামের আবদুল ছাত্তার ও তার ছেলে রমজান মিয়া। রমজান কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হালুয়ারঘাট এলাকায় মাছ বিক্রি শেষে নিজেদের নৌকা করে বাড়ি ফেরার উদ্যোগ নেয় বাবা ও ছেলে। নৌকা তীর থেকে সামান্য দূরে মিজান ব্রিক্স ফিল্ডের পাশের বিদ্যুতের মেইন লাইনের তারে স্পৃষ্ট হয়ে দেওলা বিলের পানিতে পড়ে যায় রমজান। ছেলেকে বাঁচাতে এসে বাবা আবদুস ছাত্তারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিলের পানিতে পড়ে যায়। সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবদুস ছাত্তার জানান, এ খবর পেয়ে রাতে স্থানীয় লোকজন ও তাদের আত্মীয়স্বজন অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেনি। মঙ্গলবার সকালে ৯টায় স্থানীয় লোকজনের প্রচেষ্টায় পুলিশ ওই দুজনের লাশ উদ্ধার করে। মিজান ব্রিকফিল্ডের লোকজনের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। পল্লী বিদ্যুতের মেইন লাইন থেকে ব্রিকফিল্ডের লাইন পানির একহাত ওপরে লোজ হয়ে নেমে এসেছে অন্ধকারে দেখতে না পেয়েই এই ঘটনা ঘটেছে। ব্রিকফিল্ডের কতৃপক্ষ বিদ্যুৎ বিভাগকে আগে জানালে ও এ ব্যাপারে ব্যবস্থা নিলে এমনটা হতো না। সুনামগঞ্জ সদর থানার এসআই হাবিব জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দুজনের লাশ সদর হাসপাতালে নেয়া হয়েছে প্রথমে পরিবার চাইছিল কাটাছেড়া না করেই নিয়ে যেতে। পরে তারা ময়না তদন্ত এবং মামলা দায়ের প্রস্তুতি নিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু

আপডেট সময় : ১০:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫