ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সীমান্তের উত্তেজনা নিয়ে যে ব্যাখ্যা দিলেন ভারতীয় হাইকমিশনার

সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ব্যাখ্যা দিয়েছেন।

পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, সীমান্তে অপরাধ দমনের জন্যই বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের সহযোগিতামূলক মনোভাব ভারত আশা করে বলে জানিয়েছেন তিনি।

১২ জানুয়া‌রি, রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার এসব কথা বলেন।

এর আগে জরুরি তলবে পররাষ্ট্র স‌চিব মো. জসীম উদ্দীনের দফতরে হাজির হন প্রণয় ভার্মা। পররাষ্ট্র স‌চিবের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা শেষে তিনি বাইরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।

প্রণয় ভার্মা বলেন, সীমান্তে অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে ঢাকা-দিল্লি। অনুপ্রবেশ ঠেকাতেই সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছিল ভারত। বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতার মনোভাব আশা করে ভারত।

চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবিলায় আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ রয়েছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সীমান্তের উত্তেজনা নিয়ে যে ব্যাখ্যা দিলেন ভারতীয় হাইকমিশনার

আপডেট সময় : ১১:৪৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫