ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সিলেট পেন ক্লাবের উদ্যোগে শিশুতোষ বই বিতরণ

ইমদাদুর রহমান ইমদাদ, সিলেটঃ
মুক্ত অধ্যয়ন, গবেষণা ও লেখালেখি বিষয়ক সংগঠন পেন ক্লাবের উদ্যোগে সিলেট নগরীর রায়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুতোষ বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মহান ভাষা আন্দোলনের মাস উপলক্ষ্যে ২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব বদর উদ্দিন আহমদ কামরান। পেন ক্লাবের সমন্বয়ক শাবিপ্রবি শিক্ষার্থী আসিফ আযহারের পরিচালনায় অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দীপঙ্কর চক্রবর্তী দূর্গা, বিশিষ্ট সমাজসেবক তপন মিত্র এবং মহানগরীর ১৮ নং ওয়ার্ডের বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আব্দুল মুমিত চৌধুরী ও সাজওয়ান আহমদ।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের পাশাপাশি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেন ক্লাবের সদস্য মামুনুর রশীদ চৌধুরী, এস. এম. তানভীর আহমদ, মিল্লাদুর রহমান মাসুম, আবু কাওসার, আব্দুল্লাহ আল লোকমান, মাহফুজুর রহমান রাসেল, মাসুম আহমদ, সাদিকুর রহমান, উজ্জ্বল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে পেন ক্লাবের সদস্যদের সহযোগিতায় বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের হাতে শিশুতোষ বই তোলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

সিলেট পেন ক্লাবের উদ্যোগে শিশুতোষ বই বিতরণ

আপডেট সময় : ১০:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭