ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সিলেটে স্বামীকে কিডনি দিয়ে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্ত্রীর

সিলেটের বিশ্বনাথের এক গৃহবধূ ও চার কন্যাসন্তানের জননী নিজের জীবনের মায়া ত্যাগ করে স্বামীকে বাঁচাতে দিয়েছেন নিজের একটি কিডনি। স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিয়ে এমন ভালোবাসার দৃষ্টান্ত দেখালেন উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ঘাসিগাঁও গ্রামের আতিকুর রহমানের স্ত্রী বিলকিছ বেগম। কিন্তু বর্তমানে মাত্র এক লাখ ৫০ হাজার টাকার জন্য তার স্বামীকে সুচিকিৎস্যা দিতে পারছেন না। একদিকে স্বামীর চিকিৎসা আর অন্যদিকে তিন সন্তান নিয়ে ওই হতভাগিনী দিশেহারা হয়ে পড়েছেন। বিয়ের পর তাদের সংসারে আসে চার কন্যা। প্রায় বছর তিনেক আগে বড় মেয়েকে বিয়ে দেয়া হয়। বর্তমানে ওই পরিবারে তিন কন্যা ও স্বামী-স্ত্রীসহ মোট সদস্য সংখ্যা পাঁচজন। স্বামীর চিকিৎসা দেয়া তো দূরের কথা মেয়েদের পড়ালেখা আর পরিবারের আহার জোগানও বিলকিছ বেগমের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্বামীকে বাঁচাতে দেয়া তার সেই কিডনিতেও ভাইরাসজনিত কারণে সমস্যা দেখা দিয়েছে। ফলে নতুন করে স্বামীর জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন হয়ে উঠেছে। কিন্তু বিলকিছ বেগমের হাতে নেই কোনো টাকা। মাত্র ১ লাখ ৫০ হাজার টাকার ব্যবস্থা হলে চিকিৎস্যার মাধ্যমে নিজের স্বামীকে দেয়া সেই কিডনিটি আবারও সচল হয়ে যাবে বলে তিনি জানান। আর তাতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে একটি প্রাণ। পাশাপাশি হাসি-আনন্দে ফিরে আসবে গোটা একটি পরিবারে। এ অবস্থায় স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসার এই দৃষ্টান্তকে একটু সহানুভূতি আর প্রয়োজনীয় সহযোগিতা করা সমাজের সব হৃদয়বানদের একান্ত কাম্য বলে মনে করেন অনেকেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সিলেটে স্বামীকে কিডনি দিয়ে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্ত্রীর

আপডেট সময় : ০৩:১৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭