ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সিলেটে সুলতান মনসুরকে লাঞ্ছনার চেষ্টা বহিষ্কৃত ছাত্রলীগ নেতার

নিউজ ডেস্ক:: জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা এবং এ জোটের সিলেট সমাবেশের সমন্বয়ক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে সিলেটে লাঞ্ছিত করার চেষ্টা হয়েছে। আলী হোসাইন নামে ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। অভিযোগ তারা সুলতান মনসুরের মুজিব কোট খুলে নেওয়ার চেষ্টা করেছিলেন।

ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে সিলেট নগরীর উপশহর পয়েন্টে অবস্থিত হোটেল রোজভিউর সামনে এ ঘটনা ঘটে। পরে এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন আলী হোসাইন। উল্লেখ্য সুলতান মোহাম্মদ মনসুর ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ডাকসুর সাবেক ভিপি এবং সাবেক সংসদ সদস্য। সিলেটের রেজিস্ট্রি বুধবার ঐক্যফ্রন্টের যে সমাবেশ ডাকা হয়েছে, এর সমন্বয়কের দায়িত্ব পালন করছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেল রোজভিউর সামনে ঐক্যফ্রন্টের আরেক নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানসহ কয়েকজনের সঙ্গে অবস্থান করছিলেন সুলতান মনসুর। এমন সময় হঠাৎ আলী হোসাইনের নেতৃত্বে কয়েকজন যুবক সুলতান মনসুরের গায়ে পরিহিত মুজিব কোর্ট খুলে নেওয়ার চেষ্টা করেন। তবে আশপাশে থাকা পুলিশ সদস্যরা তখন ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় এ দুই নেতাকে সরিয়ে নেন।

ঘটনার পর আলী হোসাইন তার ফেসবুকে লিখেছেন, ‘কারও প্ররোচনায় নয় আমি আমার আর্দশিক পিতার মুজিব কোর্ট পরে আসা বেঈমান সুলতান মনসুরে গায়ে থেকে মুজিব কোর্ট খুলেছি।’ ‘আমি আমার কথা রেখেছি, সিলেটে এসেছিলাম বেঈমান সুলতান যেন আমার আর্দশিক পিতার মুজিব কোর্ট তার গায়ে থেকে খোলার জন্য। …আমি করেছি। এখন চলে যাচ্ছি আশ্রয়স্থল ঢাকায়। খোদা হাফেজ।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

সিলেটে সুলতান মনসুরকে লাঞ্ছনার চেষ্টা বহিষ্কৃত ছাত্রলীগ নেতার

আপডেট সময় : ০২:৫৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮