ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সিলেটে মেডিকেল রোডে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

নিউজ ডেস্ক:: সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত সেই অটোরিকশা চালকের নাম নয়ন মিয়া (৩৪)। নিহত নয়ন মিয়া নগরের কাজি জালালউদ্দিন এলাকার আইন উদ্দিনের ছেলে।

রবিবার রাত ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন নবাব রোড মোড়ে ফুলকুলির শো-রুমের সামনে এ ঘটনা ঘটে। নয়ন পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। তিনি সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের শামীমাবাদ আবাসিক এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নবাব রোডের মোড়ে নিজের অটোরিকশায় বসা ছিলেন নয়ন। এসময় দুর্বৃত্তরা তার উরুতে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রাখে। দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করার পর আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বলেন, নিহত লোকটি নিজের মালিকানা অটোরিকশা চালাতেন। মূলত গ্রুপিংয়ের কারণে তাকে খুন করা হতে পারে। তিনি কোন দল করতেন কি না, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নিহতের উরুতে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান। খুনের নেপথ্যের ঘটনা তুলে আনা ও জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটে মেডিকেল রোডে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

আপডেট সময় : ১০:৫৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮