ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সিলেটে মাজার জিয়ারত করলেন ঐক্যফ্রন্টের নেতারা

নিউজ ডেস্ক:: সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।বুধবার সকাল সাড়ে ৬টায় হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা। দুই মাজার জিয়ারতের সময় দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা।

জিয়ারতের সময় আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড.আবদুল মঈন খান,জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন,নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড.এনামুল হক চৌধুরী, এমএ হক,খন্দকার আবদুল মোকতাদির, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রমুখ।এর আগে নেতারা ভোর ৫টার ফ্লাইটে রওনা করে ৬টায় সিলেট বিমানবন্দরে নামেন।সেখান থেকে সরাসরি মাজার জিয়ারতে যান তারা।

দুই আউলিয়ার মাজার জিয়ারত শেষে নেতারা হোটেলে বিশ্রাম শেষে সমাবেশে যোগ দেবেন।সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও প্রধান বক্তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরী।

এর আগে গত ২৩ অক্টোবর সিলেট রেজিস্ট্রার মাঠে সমাবেশ করার অনুমতি চায় ঐক্যফ্রন্ট। ওই দিন অনুমতি না পেয়ে পর দিন একই স্থানে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়।সে আবেদনও ঝুলিয়ে রাখে পুলিশ প্রশাসন। এ অবস্থায় রোববার দুপুরে হাইকোর্টে রিট করেন বিএনপি নেতা আলী আহমদ। সোমবার ওই রিটের শুনানির তারিখ ধার্য করেন আদালত। তবে শুনানির আগেই পুলিশ সমাবেশের অনুমতি দেয়।

গত ১৩ অক্টোবর বিএনপিকে নিয়ে গণফোরামের সভাপতি, জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হয়। ঐক্যপ্রক্রিয়া, নাগরিক ঐক্য ও জেএসডি যুক্ত রয়েছে ঐক্যফ্রন্টে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটে মাজার জিয়ারত করলেন ঐক্যফ্রন্টের নেতারা

আপডেট সময় : ১০:১৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮