ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সিলেটে বিএনপির ৮ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

নিউজ ডেস্ক:: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ বিএনপির ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দায়ের করা হওয়া (নং-৪৫) মামলায় দুপুরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

গত মঙ্গলবার বিকালে নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ ৭ জনকে আটক করে পুলিশ।

আটকের প্রায় ২৪ ঘণ্টার মাথায় তাদের কারাগারে নেয় কোতায়ালি থানা পুলিশ।এসময় তাদের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জুর না করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।আদালত পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত যাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন তাদের মধ্যে আছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, যুগ্ম সম্পাদক মাহবুবুর রব ফয়সল, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আলী হোসেন বাচ্চু, জেলা বিএনপির কার্যকরি কমিটির সদস্য মঈন উদ্দিন, বিএনপি কর্মী আল মামুন, আকবর অালী ও সজীব।

পুলিশ জানিয়েছিল, পুরনো ‘নাশকতার’ মামলায় তাদের আটক করা হয়েছে।কিন্তু বুধবার নতুন করে জানা গেছে আটকদের সবাইকে নতুন মামলায় (নং-৪৫(১১)১৮) গ্রেফতার দেখানো হয়।মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে রাজি হয়নি পুলিশ।

অন্যদিকে, সিলেট জেলা বিএনপির দফতর সম্পাদক ফখরুল হক জানিয়েছেন, পুলিশ যাদেরকে আটক করেছ তারা সবাই বিভিন্ন রাজনৈতিক মামলায় জামিনে ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সিলেটে বিএনপির ৮ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

আপডেট সময় : ০৩:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮