ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সিলেটে নির্বাচনী সহিংসতায় কিশোর নিহত

সিলেট প্রতিনিধি,
সিলেটের ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় এক কিশোর নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। সাইফুল ইসলাম নামে ওই কিশোরে গুলিতে নিহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রবিবার সকালে ইউনিয়নের বাংলাবাজার হাতানিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

সাইফুল জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীচর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওসমানীনগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরী শনিবার বিকালে সাদীপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় গণসংযোগ করেন। সাদীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন, আরজু মেম্বার তার সঙ্গে ছিলেন।

বাজারের একটি দোকানে চা পান করার সময় কয়েকজন যুবকের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। বিষয়টি সমাধানে রবিবার সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান। আহত হন উভয়পক্ষের অর্ধশাধিক ব্যক্তি। তাদের জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আওয়াল চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ অবস্থান করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

সিলেটে নির্বাচনী সহিংসতায় কিশোর নিহত

আপডেট সময় : ০৫:০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭