ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সিরিয়ায় অস্ট্রেলীয় যুদ্ধবিমানের প্রথম অভিযান

1166
সিরিয়ায় বিশ্বের শীর্ষ কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে প্রথমবারের মতো বিমান অভিযান চালিয়েছে অস্ট্রেলিয়া। জঙ্গিদের ব্যবহৃত একটি সাঁজোয়া যানও ২ দিন আগে ধ্বংস করে দিয়েছে অস্ট্রেলিয়ার একটি যুদ্ধবিমান। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী কেভিন অ্যান্ড্রুজ আজ এক ঘোষণায় এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। খবরের সত্যতা নিশ্চিত করে মন্ত্রী বলেছেন, অস্ট্রেলিয়ান এয়ার টাস্ক গ্রুপ আজ সকালে সিরিয়ার পূর্বাঞ্চলে তার প্রথম সফল অভিযান পরিচালনা করেছে। তিনি বলেছেন, পুরো অভিযানে শত্রুপক্ষের গুলিতে কোন ঝুঁকিতে পড়তে হয়নি অস্ট্রেলিয়ার যুদ্ধবিমানগুলোকে। নিরাপদ দূরত্ব ও উচ্চতা থেকেই এ অভিযান চালানো হয়েছে। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান অভিযানে অংশ নেয়া বাকি দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরব, বাহরাইন, জর্ডান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিরিয়ায় অস্ট্রেলীয় যুদ্ধবিমানের প্রথম অভিযান

আপডেট সময় : ০৯:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫