ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞায় রাশিয়া ও চীনের ভেটো

আন্তর্জাতিক ডেস্ক:: 
সিরিয়ান সরকার তার নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের করেছে এমন অভিযোগের ভিত্তিতে জাতিসংঘ দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালে তাতে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।

সপ্তমবারের মত এই ভেটো প্রদানের মাধ্যমে সিরিয়ান সরকারকে রক্ষা করল রাশিয়া। নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের ক্ষমতা থাকা সদস্য দেশগুলোর মধ্যে চীন ২০১১ সাল থেকে এ বিষয়ে ভেটো দিয়ে আসছে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া এক আলোচনা শেষে ২০১৩ সালের মধ্যে সিরিয়ায় থাকা সকল রাসায়নিক অস্ত্র ধ্বংসের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাশার আল-আসাদের অধীনে থাকা সিরিয়ান সরকার বেশ কয়েকবার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে জাতিসংঘ ও রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক সংস্থা। তারা জানিয়েছে ২০১৪-১৫ সালে সিরিয়ান সরকার তার নিজ দেশের নাগরিকের ওপর একাধিকবার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। তার প্রমাণও আমরা পেয়েছি।

অবশ্য এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে সিরিয়ান সরকার। তারা জানিয়েছে বিদ্রোহী ও জঙ্গি কিছু গোষ্ঠী এই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। সিরিয়ার বেশ কিছু অঞ্চল তাদের দখলে থাকাকালীন সময় তারা রাসায়নিক অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়েছিল বলে জানায় সিরিয়ান সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞায় রাশিয়া ও চীনের ভেটো

আপডেট সময় : ১২:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭