ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সিইসিকে বেহায়া বললেন রিজভী

ঢাকা : প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বেহায়া বলেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে ‘নতুন নির্বাচন কমিশনও বর্তমান কমিশনের মতোই হবে।’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে রিজভী তাকে বেহায়া বলে সম্বোধন করেন। জাতীয় প্রেসক্লাবে শহীদ জিয়া আইনজীবী পরিষদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা।

এসময় তিনি বলেন, ‘হাসিনা মার্কা গণতন্ত্র মানেই ক্রসফায়ার, হাসিনা মার্কা গণতন্ত্র মানেই নিরুদ্দেশ করে দেওয়া, হাসিনা মার্কা গণতন্ত্র মানেই বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা।’

রিজভী বলেন, ‘রাষ্ট্র উন্নয়নের এমন কোনো দিক নেই যেখানে শহীদ জিয়ার অবদান নেই। তিনি ছিলেন উন্নয়নের মডেল।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম মিরন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু ইউসুফ সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সিইসিকে বেহায়া বললেন রিজভী

আপডেট সময় : ১০:১৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭