ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সাংসদ লিটন হত্যা: জাপার সাবেক সাংসদ কাদের গ্রেপ্তার

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ কর্নেল (অব.) আবদুল কাদের খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বগুড়া শহরের রহমান নগরের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বলেন, কাদের খানকে গ্রেপ্তার করা হয়েছে। কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা গাইবান্ধার পুলিশ বলতে পারবে।
ওই গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া গাইবান্ধা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহবুবুল বলেন, লিটন হত্যা মামলায় কাদের খানকে গ্রেপ্তার করা হয়েছে। একজন এএসপির নেতৃত্বে তাঁর বাসায় তল্লাশি চালানো হচ্ছে।
কাদের খানকে গ্রেপ্তার অভিযানে অংশ নেয় গাইবান্ধা ও বগুড়ার থানা ও গোয়েন্দা পুলিশ।
বিভিন্ন সূত্র জানায়, গত বৃহস্পতিবার থেকে পুলিশ ও গোয়েন্দারা কাদের খানের বগুড়ার ওই বাড়িটি ঘিরে রাখে। বৃহস্পতিবার আবদুল কাদের খানের গাড়িচালক আবদুল হান্নান, তাঁর সুন্দরগঞ্জের বাসার তত্ত্বাবধায়ক শামিম হোসেন এবং দুজন কর্মীকেও আটক করে গাইবান্ধা পুলিশ। জব্দ করা হয় কাদের খানের মুঠোফোনটি।

কাদের খান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সাংসদ। ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন তিনি।

এর আগে গতকাল সোমবার ঢাকার আশুলিয়ায় শিল্প পুলিশ ১-এ নারী কনস্টেবলদের প্রথম ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, সাংসদ লিটন হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের পুলিশ চিহ্নিত করেছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করে গণমাধ্যমের সামনে হাজির করা হবে। আইজিপির ওই বক্তব্যের পর আজ আবদুল কাদের খানকে গ্রেপ্তার করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সাংসদ লিটন হত্যা: জাপার সাবেক সাংসদ কাদের গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭