ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

‘সরকার শিক্ষার অগ্রগতি চায় না’

1070
বেসরকারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যয়ের ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপের তীব্র সমালোচনা করে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, এই খাতে ভ্যাট আরোপ করার অর্থ হই হচ্ছে- সরকার শিক্ষার অগ্রগতি চায় না। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, শিক্ষা কোনো পণ্য নয় যে, এটার উপর ভ্যাট আরোপ করা যাবে। শিক্ষা আমাদের নাগরিক সমাজের অধিকার। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার মাধ্যম এবং জাতির মেরুদন্ড। সেই শিক্ষা ব্যবস্থার উপর ভ্যাট আরোপের সিদ্ধান্তের চেয়ে জনস্বার্থ পরিপন্থি আর কোন কাজ থাকতে পারে না। এর ফলে বেসরকারী শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হবে। এই ভ্যাট শিক্ষা প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দেয়ার কথা বলা হলেও পরোক্ষভাবে তা ছাত্র-ছাত্রীদের উপরই বর্তাবে। তিনি আরও বলেন, সরকারের যদি এতই অর্থ সংকট হয়ে থাকে তাহলে ব্যাংক থেকে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তা উদ্ধার করা হোক। যারা বিদেশে অর্থ পাচার করেছে সেই অর্থ দেশে ফেরত এনে সরকারী কোষাগারে জমা করা হোক। কিন্তু কোনোভাবেই ছাত্র-ছাত্রীদের শিক্ষা ব্যবস্থার উপর ভ্যাট আরোপ করবেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

‘সরকার শিক্ষার অগ্রগতি চায় না’

আপডেট সময় : ০৯:৪৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০১৫