ঢাকা ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সমাজকল্যাণ মন্ত্রী আর নেই

1125
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহী রাজিউন। আজ সোমবার সকাল ৯টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মন্ত্রীর ভাই সৈয়দ মোস্তাক আলী মানবজমিনকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে গত ৩রা সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৬ বছর বয়সী সৈয়দ মহসিন আলী। প্রথম দু’দিন রাজধানীর বারডেমে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সিঙ্গাপুরে নেয়ার পর থেকেআইসিইউতে লাইফ সাপোর্টে তার চিকিৎসা চলছিল। ঢাকায়ও তিনি লাইফ সাপোর্টেই ছিলেন। গত ১০ সেপ্টেম্বর তার অবস্থার দৃশ্যমান উন্নতি হওয়ায় চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে দিয়ে তাঁকে কেবিনে স্থানান্তর করেছিলেন। এ অবস্থায় তিনি আজ মারা যান। মন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী সৈয়দা সায়রা মহসিনসহ পরিবারের সদস্যরা রয়েছেন। মন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সমাজকল্যাণ মন্ত্রী আর নেই

আপডেট সময় : ১২:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫