ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সত্যি যেন ভাগ্যদেবী ভর করেছে

1187
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ওপর সত্যি যেন ভাগ্যদেবী ভর করেছে। তাই তো ধারাবাহিকভাবে একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন তিনি। দুই দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এরই মধ্যে পেয়েছেন কঙ্গনা। চলতি প্রজন্মের মধ্যে এমন সাফল্য আর কোন অভিনেত্রী দেখাতে পারেননি। শুধু তাই নয়, ব্যবসাসফল ছবি ও সম্মানির দিক দিয়েও এগিয়ে তিনি। তবে এবার নতুন আরও একটি মাইলফলক স্থাপন করলেন এ অভিনেত্রী। নিজের নতুন ছবির মাধ্যমে ভারত ছাড়িয়ে প্যারিস জয় করলেন কঙ্গনা। তার অভিনীত ‘কাটি বাত্তি’ ছবিটি বর্তমানে রয়েছে মুক্তির অপেক্ষায়। ভারতে আগামী কয়েকদিনের মধ্যে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই ছবিটির একটি প্রিমিয়ার অনুষ্ঠিত হলো প্যারিসের গাউমন্ট অপেরা হাউসে। আর সেই প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন কঙ্গনা। এ অভিনেত্রীর আগমন উপলক্ষে সেখানে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিশেষ সম্মাননা দেয়া হয়। তাছাড়া, প্যারিসের বিভিন্ন রাস্তায় কঙ্গনার এ ছবির প্রচারণায় বিলবোর্ড করা হয়। কঙ্গনাকে বিশেষ নিরাপত্তা দিয়ে এ অনুষ্ঠানের ভেন্যুতে নেয়া হয়। সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন দেশী-বিদেশী প্রায় এক হাজার দর্শক। অনুষ্ঠানস্থলের বাইরেও ভিড় জমেছিলো। যেন কোন রানীর আগমন ঘটেছিলো সেখানে। রানীর মতোই গাড়ি থেকে নামেন এ অভিনেত্রী। তার পরনে ছিল একটি লম্বা গোলাপি রঙের গাউন। ফ্রান্সের মিডিয়াও ঘিরে রেখেছিলো তাকে। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে সবার মন জয় করেন এ অভিনেত্রী। এরপর আগত অতিথিদের সঙ্গে নিজের ‘কাটি বাত্তি’ ছবিটি উপভোগ করেন। এ অনুষ্ঠানের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে কঙ্গনা রানাউত বলেন, প্যারিসে আমাকে কুইনের সম্মান দেয়া হয়েছে। এটা একটা বিশাল পাওয়া। আমি এ জন্য প্যারিস প্রশাসন ও সেখানকার আমার ভক্ত দর্শকদের কাছে ঋণী। এটা আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা হয়েই থাকবে আজীবন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সত্যি যেন ভাগ্যদেবী ভর করেছে

আপডেট সময় : ১০:৫৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫