ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল কাষ্টঘরের কায়ছান দম্পতির, আহত-দুই সন্তান

নিউজ ডেস্ক:: পরিবারসহ কিছুদিন পর স্বপ্নের দেশ আমেরিকা যাওয়া কথা ছিল সিলেটের কায়ছান ইসলাম চৌধুরীর। আমেরিকার ভিসা পেয়ে উচ্ছ্বসিত ছিল গোটা পরিবার। কিন্তু বিধি বাম। তিনি স্ত্রীসহ চলে গেলেন না ফেরার দেশে!

আমেরিকার ভিসাপ্রাপ্তির আনন্দ উদযাপনে স্ত্রী ও সন্তানদের নিয়ে খানিক ভ্রমণে বেরিয়েছিলেন কায়ছান চৌধূরী সোমবার সন্ধ্যায়। এ সময় সিলেট বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া চা-বাগান এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে স্ত্রী রাফিয়া সুলতানাসহ নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তাদের দুই সন্তান মেহনাজ চৌধুরী (৮) ও শেহজাদ আহমদ চৌধুরী (৫)। তারা বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র জানায়, সিলেট ওসমানী বিমানবন্দর সড়কে লাক্কাতুড়া চা বাগান এলাকায় আম্বরখানাগামী পদ্মা অয়েল কোম্পানির তেলবাহী একটি লরি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশারোহী কায়ছান চৌধুরী ও তার পরিবারের ৩ জন গুরুতর আহত হন।পরে আহতদের ওসমানী হাসপাতালে নিয়ে এলে মারা যান কায়ছান ইসলাম চৌধুরী (৪০) ও তার স্ত্রী রাফিয়া সুলতানা (৩৫)।

কায়ছান চৌধুরী সিলেট নগরীর কাষ্টঘর এলাকার ভাদেশ্বর হাউজের বাসিন্দা । তিনি দক্ষিণ ভাদেশ্বর রাজাপুর গ্রামের এস এম ইসলাম মঈনের ছেলে।। জানা গেছে, দুর্ঘটনার পর আহত সিএনজি চালককে হাসপাতালে আনা হলেও সে বর্তমানে নিখোঁজ।

সিলেট বিমানবন্দর থানা পুলিশ জানায়, ঘটনাস্থলের অদূর থেকে তেলবাহী লরিসহ চালক আলাউদ্দিনকে আটক করা হয়। সে বর্তমানে থানা হেফাজতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল কাষ্টঘরের কায়ছান দম্পতির, আহত-দুই সন্তান

আপডেট সময় : ১১:৩১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮