ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সংস্কারপন্থিদের সুযোগ দিচ্ছেন খালেদা জিয়া

এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের সময়ে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আলাদা বলয় তৈরির কাজে নিয়োজিত থাকা ‘সংস্কারপন্থি নেতা’দের ক্ষমা করে ফের দলে ডাকছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাতে সংস্কারপন্থি দুই নেতাকে ডেকে তাদের সঙ্গে একান্তে কথা বলেছেন বিএনপি নেত্রী।

গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, এরই ধারাবাহিকতায় আরো এমন নেতাদের নিয়ে বসবেন বিএনপি নেত্রী।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলের দুই নেতা জহির উদ্দিন স্বপন এবং প্রাক্তন সাংসদ সর্দার সাখাওয়াত হোসেন বকুল গতকাল রাতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে গুলশান কার্যালয়ে এসে কথা বলেছেন।

প্রাক্তন এই দুই নেতা এক-এগারোর সময়ে সংস্কারপন্থি অংশের সঙ্গে গলা মেলান। স্বাভাবিক পরিস্থিতি সৃষ্ট হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংস্কারপন্থি অংশের নেতাদের দলের সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতা রাখেননি।

বিএনপি নেত্রীর সঙ্গে কী নিয়ে কথা হয়েছে জানতে চাইলে জহির উদ্দিন স্বপন বলেন, ‘ম্যাডাম খুবই স্নেহসুলভভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন। কিছুটা মান-অভিমান ছিল, এখন আর নেই। আমরা ম্যাডামকে বলেছি, বিশেষ পরিস্থিতিতে আমাদের ভুল হয়ে গেছে। এজন্য আমরা লজ্জিত, দুঃখিত। ম্যাডাম বলেছেন, যা হওয়ার তা হয়েছে। এখন কাজে নেমে পড়ো। দলকে ঐক্যবদ্ধ করো।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘ম্যাডাম আমাদের সঙ্গে অনেক বিষয় নিয়েই কথা বলেছেন। আমরাও অতীতের কর্মকাণ্ড নিয়ে যে অনুতপ্ত সেটিও তাকে জানিয়েছি। তিনি সন্তানের মতো আমাদের ছায়া দিয়েছেন। বলেছেন, সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

সংস্কারপন্থিদের সুযোগ দিচ্ছেন খালেদা জিয়া

আপডেট সময় : ০৭:৩৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭