ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সংসদ সদস্যকে হত্যার হুমকি, যুবলীগকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্নাকে ফেসবুকে কটূক্তি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবলীগকর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুর কানু এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবলীগকর্মী হলেন আহসান হাবীব জুয়েল (৩০)। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক তার পরিচয় নিশ্চিত করেছেন।

এ ঘটনায় রাতেই ছাত্রলীগ নেতা কাইয়ুম আহমেদ পান্না বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন।

কাইয়ুম আহমেদ পান্না জানান, আহসান হাবীব জুয়েল বহুলী ইউনিয়ন ছাত্রলীগ নামে ফেসবুক আইডি থেকে সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্নাকে কটূক্তি এবং তাকে প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি জানাজানি হলে বহুলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা লিটনসহ কয়েকজন তাকে আটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ছাত্রলীগ নেতা কাইয়ুম আহমেদ পান্না বাদী হয়ে তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করেছেন। আটক জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সংসদ সদস্যকে হত্যার হুমকি, যুবলীগকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭