ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সংসদ বসছে রোববার

ঢাকা: চলতি বছরে ২২ জানুয়ারি শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। ওইদিন জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার সন্ধ্যা ৬টায় তার ভাষণ দেয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

রোববার বিকেল ৪টায় বসছে দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। গত ৩ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।

বিধি অনুযায়ী, প্রতিবছরের প্রথম অধিবেশনে সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। সেই ধারাবাহিকতায় এ বছরের প্রথম বা শীতকালীন অধিবেশনের শুরুর দিন ভাষণ দেবেন তিনি। এর পর অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন।

এর আগে গত বছরের ৮ ডিসেম্বর জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

সংসদ বসছে রোববার

আপডেট সময় : ০৫:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭