ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

সংসদ নির্বাচনে ই-ভোটিং হতে পারে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,

ফাইল ছবি

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন করতে ই-ভোটিং ব্যবস্থা চালু করা যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে বিরাজমান সব বিধি-বিধানের সঙ্গে সঙ্গতি রেখেই এই ব্যবস্থা চালুর পক্ষে প্রধানমন্ত্রী। বলেন, জনমানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ই-ভোটিং’ প্রবর্তন করার পরিকল্পনা বিবেচনায় নেয়া যেতে পারে।

বুধবার বিকালে জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রশ্নোত্তর পর্বে নির্বাচন কমিশন গঠনে সৃষ্ট জটিলতা নিরসনে আইন প্রণয়নের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের এখন থেকেই কাজ শুরুর নির্দেশও দেন শেখ হাসিনা। বলেন, পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে একটি উপযুক্ত আইন প্রণয়ন করা হোক। সংবিধানের নির্দেশনার আলোকে এখন থেকেই সেই উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।

এ সময় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনারকে অভিনন্দন জানান তিনি।

স্বতন্ত্র সদস্য মো. আব্দুল মতিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের সক্রিয় কূটনৈতিক উদ্যোগের ফলশ্রুতিতে এ বছরের শুরুতে বাংলাদেশ বিশ্বের অন্যতম পুরনো বহুমুখী আঞ্চলিক সংস্থা ‘অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (ওএএস)’র স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা লাভ করেছে।

শেখ হাসিনা বলেন, ১৯৪৮ সালে গঠিত এই আঞ্চলিক সংস্থাটিতে উত্তর-দক্ষিণ-মধ্য আমেরিকা এবং ক্যারিবিয় অঞ্চলের মোট ৩৫টি দেশের প্রতিনিধিত্ব রয়েছে। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের মোট ৭২টি রাষ্ট্র ও সংস্থা’র স্থায়ী পর্যবেক্ষক।

প্রধানমন্ত্রী বলেন, ‘ওএএস’’র স্থায়ী পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্তি ‘ওএএস’ যুক্ত দেশসমূহের সাথে বাংলাদেশ দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে অধিকতর সম্পৃক্ততা এবং সহযোগিতার দ্বার উন্মোচন করবে। একই সাথে বিভিন্ন বহুপাক্ষিক বিষয়সমূহ যেমন- গণতন্ত্র, সন্ত্রাস নির্মূল, আন্তর্জাতিক মানবাধিকার, বিনিয়োগ, বাণিজ্য, টেকসহ উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট দেশসমূহের সাথে বাংলাদেশ আরও নিবিড়ভাবে কাজ করতে পারবে। তিনি বলেন, জাতিসংঘের অনেক সদস্য রাষ্ট্রই এ সংস্থাটির সক্রিয় সদস্য এবং পর্যবেক্ষক হওয়ায় জাতিসংঘের প্লাটফর্মের বাইরে সদস্য রাষ্ট্রসমূহের সাথে সম্পর্ক সুদৃঢ়করণের ক্ষেত্রে বিকল্প প্লাটফর্ম হিসেবে এই সংস্থাটিতে যোগদান ইতিবাচক ভূমিকা রাখবে। একই সাথে স্থায়ী পর্যবেক্ষক হওয়ার কারণে বাংলাদেশ সংস্থাটির সকল আলোচনা ও গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করতে পারবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

সংসদ নির্বাচনে ই-ভোটিং হতে পারে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭