ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

সংলাপের রেজাল্ট কী আসবে, তা বলতে পারব না: কাদের

নিউজ ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের রেজাল্ট কী আসবে, তা বলতে পারব না। আগাম মন্তব্য থেকে বিরত থাকতে চাই।বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিকল্পধারার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সংলাপে বসতে রাজি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখি কারা কারা আগ্রহী।‘তবে সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি ৪, ৫ বা ৬ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যায়, এর পর কী করে আলোচনা হবে?’, বলেন সেতুমন্ত্রী।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার কারণে এই সংলাপের ফল নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংশয় প্রকাশ করেছেন।এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,এ রায় আওয়ামী লীগ সরকার দেয়নি, প্রধানমন্ত্রীও দেননি। আইনি বিষয়ের সঙ্গে সংলাপের সম্পর্ক নেই। তবে এ বিষয়টি নিয়ে সংলাপে আলোচনার পথে বাধা নেই।

ওবায়দুল কাদের বলেন,প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগ দলমত নির্বিশেষে বেশিরভাগ মানুষ সমর্থন করছেন।এর আগে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত টমাস প্রিনজ ও ফ্রান্সের রাষ্ট্রদূত মারি আন বোখতা।মন্ত্রী জানান, দুই রাষ্ট্রদূতই প্রধানমন্ত্রীর সংলাপের এই উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

সংলাপের রেজাল্ট কী আসবে, তা বলতে পারব না: কাদের

আপডেট সময় : ০৪:১০:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮