ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

শ্রীলঙ্কাকে হারানোর ‘বিশেষ’ সুযোগ মনে করছেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক,
শ্রীলঙ্কা ক্রিকেটের সেই সেরা সময় এখন আর নেই। মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারার অবসরের পর থেকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে লঙ্কান ক্রিকেটকে। বাংলাদেশের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। শ্রীলঙ্কার মাটিতে ভালো করার এই তো সুযোগ।

টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও মনে করেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জেতার এটাই উপযুক্ত সময়।৫ দিনের ম্যাচে এ দ্বীপরাষ্ট্রটিকে এখনও পর্যন্ত হারাতে পারেনি বাংলাদেশ। তবে এবার শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জেতার ভালো সম্ভাবনা দেখছেন তিনি।

রবিবার মিরপুরে সাংবাদিকদের মুশফিক বলেন,‘ওদের সেরা ক্রিকেটারদের কেউ কেউ নেই। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসও নেই। হয়তো ওরাও চাপে থাকবে এই ভেবে যে, বাংলাদেশ এখন আর আগের সেই অবস্থানে নেই। বাংলাদেশ তুলনামূলকভাবে অনেক পরিপক্ক ।আগের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলছে। সেদিক থেকে বললো, এবার অবশ্যই সেরা সুযোগ।’

তবে সেরা দল না হলেও শ্রীলঙ্কাকে হারানো খুব সহজ হবে না বলে মনে করেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। কারণ শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কা সবসময়ই কঠিন দল। ওদের মাটিতে জয় পেতে সেরা পারফরম্যান্সের বিকল্প নেই বলে মনে করছেন তিনি। মুশফিক বলেন,‘আমাদের ভুলে গেলে চলবে না, খেলাটি তাদের মাঠে। সব কিছু নির্ভর করছে আমরা আমাদের সেরাটা কতটুকু দিতে পারি তার উপর। যদি আমরা আমাদের সেরাটি দিতে পারি তাহলে অবশ্যই ভালো ফলাফল আসবে।’

বাংলাদেশ দলের কোচিং স্টাফদের তিন জনই শ্রীলঙ্কান।তারা হলেন প্রধান কোচ হাথুরাসিংহে, ব্যাটিং কোচ সামরাবিরা ও ট্রেনার মারিও ভিল্লাভারন।এদের কাছ থেকে সেখানকার অনেক কিছুরই স্পষ্ট ধারণা পাওয়া গেছে বলেন জানালেন মুশফিক। আর এটা ভালো করার জন্য যথেষ্ঠ কাজে দিবে বলে মনে করেন তিনি। মুশফিক বলেন,‘আমাদের কোচিং স্টাফ শ্রীলঙ্কান, তাদের কাছ থেকেও আমরা অনেক তথ্য নিয়েছি। আশা করছি সেটাও আমাদের কাজে দেবে।’

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সোমবার শ্রীলঙ্কা রওনা হচ্ছে বাংলাদেশ দল। ৭ তারিখ গলে হবে প্রথম টেস্ট। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

শ্রীলঙ্কাকে হারানোর ‘বিশেষ’ সুযোগ মনে করছেন মুশফিক

আপডেট সময় : ০৫:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭