ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

শেখ হাসিনার সরকার কোন সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না – এলজিআরডি মন্ত্রী

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের সংবিধান সাম্প্রদায়িতকা বিশ্বাস করে না। বর্তমান শেখ হাসিনার সরকারও কোন সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না। বর্তমান সরকার সকল সম্প্রদায়ের প্রতি সমান দৃষ্টিভঙ্গি বজায় রেখে কাজ করছে।

সব শ্রেণীর জনগোষ্ঠীর মানোন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমান সরকার কোন শ্রেণী গোষ্ঠীর প্রতি আলাদা দৃষ্টি দেয়নি ফলে দেশ বিশ্বের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে।

আজ শনিবার দুপুরে ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডের পৌর মিলনায়তনে হরিজন সম্প্রদায়ের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

হরিজন সম্প্রদায়ের উদ্দেশ্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, আপনারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ, আপনাদের বাদ দিয়ে সমাজ সংস্কার সম্ভব নয়। হরিজন নেতাদের বিভিন্ন দাবীর বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনাদের বাসস্থান ও চলমান বেতন কাঠামো আপনাদের সুবিধা মতো দেয়া হবে। বর্তমান সরকার প্রধান সবার জন্য কাজ করছে। কাউকে বাদ দিয়ে তিনি কোন কাজ করতে চান না। বর্তমান সরকার জাতিভেদ বিশ্বাস করে না। সমাজের সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় এই সরকার।

রিপন হরিজনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, হরিজন সম্প্রদায়ের কেন্দ্রীয় নেতা মন্টু রাম হরিজন, কেন্দ্রীয় মহাসচিব নির্মল চন্দ্র দাস প্রমূখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

শেখ হাসিনার সরকার কোন সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না – এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় : ০৭:০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭