ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

শাহ আরপিনে টিলা ধসে ট্রাক্টর চালক নিহতের ঘটনায় মামলা

কোম্পানীগঞ্জ সংবাদদাতা:: কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলা কেটে পাথর উত্তোলনের সময় মাটিচাপা পড়ে ট্রাক্টর চালকের প্রাণহানির ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫/৭ জনকে।

গত বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় টিলার জায়গার লীজ গ্রহীতা ও নিহত ইয়াকুব আলীর পিতা রজব আলী ও গর্তের মালিক আব্দুল হান্নানকে আসামী করা হয়েছে।

এদিকে, অবৈধভাবে টিলা খুঁড়ে পাথর উত্তোলনের দায়ে আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানাসূত্র জানিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ আলতাফ হোসেন জানান, টিলা ধসে ট্রাক্টর চালকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতেই জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং এ ঘটনায় আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জের শাহ আরফিনে পাথর উত্তোলনের গর্ত ধসে আরো একজনের মৃত্যু হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জের নবাগত ইউএনও মুহাম্মদ আবুল লাইছ ও কোম্পানীগঞ্জ থানার ওসি আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করে। আটককৃতরা হলো- নিহত ইয়াকুবের পিতা রজব আলী, দানা মিয়া ও সাহাবুদ্দিন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

শাহ আরপিনে টিলা ধসে ট্রাক্টর চালক নিহতের ঘটনায় মামলা

আপডেট সময় : ১১:২০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭