ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

শাবির ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শাবির ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত করা হয়েছে। সোমবার আনন্দ র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
ক্যাম্পাস সূত্র জানায় যায়, সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভ’ইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে। পরে র‌্যালিটি মুক্ত মঞ্চে গিয়ে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়। অতিরিক্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানের পরিচালনায় এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. কবির হোসেনসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কেক কাটার সময় সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে বিশ্ববিদ্যালয় দিবস ও ১লা ফাল্গুনের শুভেচ্ছা জানান উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়কে আরো সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শত বছর পরেও এ বিশ্¦বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চলবে। আমরা হয়ত সেদিন থাকবো না। তাই আজকের এ প্রতিষ্ঠা বার্ষিকীকে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে যাতে আমরা সকলে মিলে শাবিপ্রবিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে পারি।
এর আগে সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য।

উল্লে­খ্য, ১৯৯১ সালের ১লা ফাল্গুন ৩২০ একর জায়গায় ৩টি বিভাগে ১২০ জন শিক্ষার্থী নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

শাবির ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট সময় : ০৪:৫৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭