ঢাকা ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

শাবি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিবিএ ও আইপিই বিভাগের মধ্যকার খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের সভাপতি ও সহ-সভাপতি গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নজরুল, খলিলুর, আরিফ হোসেন, মোশাররফ হোসেন এবং জাকির হোসেন ও আবু হাসান মোল্লা আহত হয়।

সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, এটা দুটি বিভাগের মধ্যকার ঝামেলা। ছাত্রলীগের কেউ যদি ঘটনার সাথে জড়িত থাকে তাহলে দ্রুত তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

সহ সভাপতি অঞ্জন রায় বলেন, খেলা চলাকালীন সময়ে সভাপতি পার্থের অনুসারীরা হল থেকে অস্ত্র নিয়ে মাঠে এসে হামলা চালায়। আমরা সাংগঠনিকভাবে বিচার চাইব।

সহকারী প্রক্টর আলমগীর কবির বলেন, বিভাগীয় বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ছাড় দেয়া হবে না। শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭

আপডেট সময় : ১২:০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭