ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

শাকিব খানের কু-প্রস্তাব: ছবি ছাড়লেন পিয়া বিপাশা

বিনোদন প্রতিনিধি,
829
শাকিব খানের অশোভন আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। সম্প্রতি খবরটি খুব আলোড়ন সৃষ্টি করেছে। আর এ বিষয়ে মুখ খুললেন কুপ্রস্তাবের শিকার ‘পিয়া বিপাশা’ নিজেই । আর এই কারণে ‘রাজনীতি’ নামে নতুন একটি ছবি থেকে স্বেচ্ছায় বিদায় নিয়েছেন তিনি।
কিছুদিন আগে ঘটা করে শাকিব খান ও জায়েদ খানকে নিয়ে ‘রাজনীতি’ নামের নতুন একটি ছবির ঘোষণা দিয়েছিলেন পরিচালক বুলবুল বিশ্বাস। ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন পিয়া বিপাশা। সম্প্রতি সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে চুক্তিভঙ্গের কারণে ছবি থেকে পিয়া বিপাশাকে বাদ দেয়া হয়েছে। বিষয়টির সত্যতা অস্বীকার করে পিয়া জানিয়েছেন, ছবিটি আমি নিজেই ছেড়ে দিয়েছি।
তিনি বলেছেন, বাইরে কাজ করতে পারব না, এমন কোনো কিছু চুক্তিতে লেখা ছিল না। আমার সঙ্গে করা যায় না এমন কিছু ঘটনা ঘটায় আমি নিজেই ছবিটি করছি না।
এই প্রসঙ্গে পিয়া মিডিয়াকে আরো জানান, ‘রাজনীতি’ ছবিতে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ ঢালিউডের নাম্বার ওয়ান খ্যাত একজন নায়ক তার সঙ্গে অশোভন আচরণ করেছেন। তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করাসহ ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। তাই রাজনীতিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পিয়া আরও বলেন, ইন্ডাস্ট্রিতে আমি নতুন। প্রথম সারির একজন নায়ক এমন অশোভন প্রস্তাব দিতে পারেন সেটা আমার জানা ছিল না। তাছাড়া সবকিছু মেনে নিয়ে যদি ছবিটির কাজ করতাম তা কোনোদিন শেষ হতো আমার জানা নাই । –

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

শাকিব খানের কু-প্রস্তাব: ছবি ছাড়লেন পিয়া বিপাশা

আপডেট সময় : ০৯:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০১৫