ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

শহীদ মিনারে নারী এমপিদের সেলফি: ক্ষুব্ধ আ.লীগ

মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর চেয়ে সেলফি তুলতে ব্যস্ত সময় পার করেছেন ক্ষমতাসীন দলের নারী এমপিরা। এমনকি ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হাসিমুখে সেলফি তোলায় দলের হাই কমান্ড ক্ষুব্ধ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কয়েকজন নেতার সঙ্গে আলাপ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।শহীদ মিনারে নারী এমপিদের সেলফিতে ক্ষুদ্ধ আ.লীগ

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য খুলে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। এরপরই সেখানে শুরু হয় সেলফি ঝড়। এমনকি শহীদ বেদীতে বসে এবং দাঁড়িয়ে হাসিমুখে সেলফি তুলে সেগুলো আবার ফেসবুকে আপলোড করেছেন। হাসিমুখে আওয়ামী লীগের কয়েকজন সংরক্ষিত নারী আসনের এমপির পাশাপাশি বেশ কয়েকজন নারী নেত্রীকেও ছবি তুলতে দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার ঝড় উঠেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে কি তারা হাসিমুখে শুটিং করছেন। জনপ্রতিনিধি হয়ে তাদের এমন আচরণ জাতির জন্য লজ্জার।শহীদ মিনারে নারী এমপিদের সেলফিতে ক্ষুদ্ধ আ.লীগ

এ বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্ণেল (অব.) ফারুক খান পূর্বপশ্চিমকে বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর দলের পক্ষ থেকে ভাষা শদীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় কাউকে হাসিমুখে ছবি তুলতে দেখি নাই। তবে পরে যদি কেউ হাসিমুখে ছবি তোলেন এবং তা ফেসবুকে আপলোড করে থাকেন তাহলে বিষয়টি দুঃখজনক।

আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিষয়টা আমাদের মর্মাহত করেছে। এর আগেও কয়েকজন নারী এমপি সেলফি কেলেংকারির জন্ম দিয়েছিল। শহীদ বেদীতে তারা সেলফি উৎসবে না মাতলেও পারতেন। এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা শুরু হয়েছে তা দলের হাইকমান্ড দেখছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কয়েকজনকে সতর্ক করা হবে বলেও জানান তিনি।শহীদ মিনারে নারী এমপিদের সেলফিতে ক্ষুদ্ধ আ.লীগ

এদিকে, একুশের প্রথম প্রহর থেকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে ভিড় বাড়তে থাকে সাধারণ মানুষের। এ সময় তারা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর চেয়ে বেশি ব্যস্ত থাকেন সেলফি তুলতে। পরে সেখানে উপস্থাপকরা তাদেরকে বার বার সেলফি না তুলতে অনুরোধ করেন। এমপিদের দেখাদেখি সাধারণ মানুষও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

শহীদ মিনারে নারী এমপিদের সেলফি: ক্ষুব্ধ আ.লীগ

আপডেট সময় : ০৫:২০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭