ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল

1144
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন ম্যালকম টার্নবুল। ক্যানবেরায় গভর্নমেন্ট হাউসে শপথ নেন তিনি। গভর্নর জেনারেল স্যার পিটার কসগ্রোভ শপথবাক্য পাঠ করান দেশটির ২৯তম প্রধানমন্ত্রীকে। ২০১৩ সাল থেকে প্রধানমন্ত্রীত্বে চতুর্থবারের মতো পরিবর্তন এলো। এ খবর দিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক অনলাইন নাইন নিউজ ও অনলাইন বিবিসি। ক্ষমতাসীন জোটের প্রধান রাজনৈতিক দল লিবারেল পার্টির নেতৃত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়ে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রেসিডেন্ট টনি অ্যাবট। যোগাযোগ মন্ত্রী ম্যালকম টার্নবুল ভোটের লড়াইয়ে জয়ী হন এবং দলটির নতুন নেতা নির্বাচিত হন। নেতৃত্বের চ্যালেঞ্জে অ্যাবট পেয়েছিলেন ৪৪ ভোট। অন্যদিকে, টার্নবুলের পক্ষে পড়েছিল ৫৪টি ভোট। এদিকে আজ অ্যাবট ক্ষমতা ছাড়ার সময়টা কঠিন বলে মন্তব্য করলেও, ক্ষমতার পালাবদলের প্রক্রিয়াকে যথাসম্ভব সহজ করার প্রতিশ্রুতি দেন। নতুন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ায় পতনের মুখে থাকা অর্থনীতির স্থিতিশীলতা ফেরানো ও উন্নয়নের ব্যাপারে প্রতিশ্রুতি এবং আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

শপথ নিলেন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল

আপডেট সময় : ০৯:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫