ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

শততম টেস্ট ম্যাচ খেলতে চলেছে বাংলাদেশ

শততম টেস্ট ম্যাচ খেলতে চলেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক,
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলেছে ২০০০ সালের নভেম্বরে। এখন পর্যন্ত ৯৮টি টেস্ট ম্যাচ খেলে আটটিতে জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশ ড্র করেছে ১৫টিতে। আর হেরেছে ৭৫টিতে।

আগামী মাসে শ্রীলঙ্কা সফরে দুইটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ৭ মার্চ। আর দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ১৫ মার্চ। দ্বিতীয় ম্যচটির মাধ্যমেই শততম টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

টেস্ট খেলুড়ে দশটি দেশের মধ্যে বাংলাদেশ সর্বশেষ দল হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলবে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলেছে ইংল্যান্ড। তারা খেলেছে ৯৮৩টি। এরপর রয়েছে অস্ট্রেলিয়া। তারা খেলেছে ৭৯৭টি। ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ৫২০টি।

বাকি দলগুলোর মধ্যে ভারত ৫০৮টি, নিউজিল্যান্ড ৪১৯টি, দক্ষিণ আফ্রিকা ৪০৮টি, পাকিস্তান ৪০৭টি, শ্রীলঙ্কা ২৫৬টি ও জিম্বাবুয়ে ১০১টি টেস্ট ম্যাচ খেলেছে।

শ্রীলঙ্কা সফরে টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। টেস্ট ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ২৫, ২৮ মার্চ ও ১ এপ্রিল। টি-টোয়েন্টি ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ৪ ও ৬ এপ্রিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

শততম টেস্ট ম্যাচ খেলতে চলেছে বাংলাদেশ

আপডেট সময় : ০৫:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৭