ঢাকা ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের মিয়াজাকি। দেশটির মিয়াজাকি উপকূলের নিকটবর্তী ফিলিপাইন সাগরে স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) ৯টা ১৯ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের এই মাত্রা নিশ্চিত করেছে।

ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল ৪৯ কিলোমিটার (৩০ মাইল) এবং এটি অনেকটা এলাকাজুড়ে ব্যাপকভাবে অনুভূত হয়েছে। খবর ফক্স ওয়েদারের

এদিকে ভূমিকম্পের পর দেশটির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) কিউশু অঞ্চলের মিয়াজাকি প্রিফেকচারের উপকূলে এ ভূমিকম্পের পর ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ লক্ষ্য করা গেছে।

তবে ইউএসজিএস বলেছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো হুমকি নেই। তবু জেএমএ জনগণকে উপকূলীয় এলাকায় পানি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। ভূমিকম্পে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা জারি

আপডেট সময় : ১১:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫