ঢাকা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে গুলি

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে গুলি
অল্পের জন্য বেঁচে গেলেন কূটনীতিক

লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে (স্থানীয় সময় সন্ধ্যা ৬টা) গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সে সময় দূতাবাস প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান চলছিল। তিনটি গুলি দূতাবাসের দেয়ালে বিদ্ধ হয়। অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশের চার্জ দি অ্যাফেয়ার্স (সিডিএ) মোহাম্মদ মোজাম্মেল হক। তিনিই বর্তমানে লিবিয়ায় বাংলাদেশের শীর্ষ কূটনীতিক।

গত রাতে লিবিয়া থেকে পাওয়া খবরে জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান চলাকালে হঠাৎ বাইরে কয়েকটি গুলির শব্দ শোনা যায়। তিনটি গুলি দূতাবাস প্রাঙ্গণে দেয়ালে লাগে। এর মধ্যে একটি গুলি সিডিএ মোহাম্মদ মোজাম্মেল হকের অবস্থান থেকে প্রায় পাঁচ ফুট দূরে এবং আরেকটি কয়েক ইঞ্চি দূর দিয়ে গিয়ে দেয়ালে বিদ্ধ হয়। গুলির শব্দ শুনেই উপস্থিত অভিবাসী বাংলাদেশিরা দৌড়ে সে এলাকা ছেড়ে যায়। কারা এ হামলা করেছে তা স্পষ্ট নয়। বাংলাদেশ দূতাবাসই ওই হামলার লক্ষ্য ছিল কি না তাও নিশ্চিত করা যায়নি।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, সংঘাতময় লিবিয়ায় সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো পরস্পরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটও (আইএস) সেখানে সক্রিয়। এমন পরিস্থিতিতে দূতাবাসের নিরাপত্তায় স্থানীয় কোনো উদ্যোগ নেই। কারণ যুদ্ধবিধ্বস্ত ওই দেশটিতে সরকার বলে কিছু নেই। মিলিশিয়া গোষ্ঠীগুলো দেশের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে।

প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও লিবিয়ায় অভিবাসী বাংলাদেশিদের স্বার্থে বাংলাদেশ সরকার দূতাবাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লিবিয়ায় বর্তমানে প্রায় ১৫ হাজার বাংলাদেশি রয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজের মাধ্যমে সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়। আবার একইভাবে অভিবাসী বাংলাদেশিরাও সেখানে বিভিন্ন তথ্য দিয়ে থাকে। গত রাতে এ প্রতিবেদন লেখার সময় অভিবাসী এক বাংলাদেশি বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে লিখেছেন, বৃহস্পতিবার রাত থেকে লিবিয়ার ত্রিপোলি শহরের ভুচলিম, গেরগেরিশ, রিয়াদিয়ার আশপাশে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। তিনি সব বাংলাদেশিকে সতর্ক থাকার অনুরোধ জানান।

প্রতিকূল পরিস্থিতির কারণে সরকার লিবিয়ায় জনশক্তি পাঠানো বন্ধ রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে গুলি

আপডেট সময় : ০৮:৫৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭