ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

লতিফ সিদ্দিকীর আসনে উপনির্বাচন ৩১ জানুয়ারি

ঢাকা: টাঙ্গাইল-৪ আসনের (কালীহাতি) নির্বাচনে আইনি বাধা উঠে যাওয়ায় ৩১ জানুয়ারি উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৩ জানুয়ারি) রাতে সংস্থাটির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানায়। আগামী ৩১ জানুয়ারি ভোটের দিন ধার্য করে নথি অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) প্রজ্ঞাপন জারির কথা রয়েছে।

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকী দলের প্রাথমিক পদ হারালে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ফলে আসনটি শূন্য হলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এতে লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু তার মনোনয়ন পত্র ঋণখেলাপের অভিযোগে বাতিল হয়। এরপর তিনি হাইকোর্টের শরণাপন্ন হন। উচ্চ আদালত সম্প্রতি তার আপিল খারিজ করে দেন। সে অনুযায়ী- নির্বাচন কমিশন আগামী ৩১ জানুয়ারি ভোটের পুনঃতারিখ নির্ধারণ করে।

কাদের সিদ্দিকী আদালতে যাওয়ায় নির্বাচনের কার্যক্রম এতো দিন স্থগিত ছিল। সে সময় চূড়ান্ত প্রার্থী ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের হাসান ইমাম খান সোহেল, বিএনএফের আতাউর রহমান খান এবং ন্যাশনাল পিপলস পার্টির ইমরুল কায়েস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

লতিফ সিদ্দিকীর আসনে উপনির্বাচন ৩১ জানুয়ারি

আপডেট সময় : ০৭:৫৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭