ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

র‌্যাব-পুলিশ দেখলেই উত্তেজিত হয়ে পড়ছেন শ্রমিকরা

গাবতলীতে শ্রমিকদের অবস্থান
পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে গাবতলীতে পুলিশের সঙ্গে কয়েক দফায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষের পর পরিস্থিতি এখন থমথমে। শ্রমিকরা গাবতলী টার্মিনালে অবস্থান নিলেও কিছুটা শিথিল অবস্থায় রয়েছেন। অন্যদিকে পুলিশ-র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীও নতুন করে কোনও অভিযান চালাচ্ছে না। এরপরও শ্রমিকদের দিকে পুলিশ বা র‌্যাবকে এগিয়ে যেতে দেখলেই বিক্ষুব্ধ হয়ে উঠছেন শ্রমিকরা।

পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর শ্রমিকরা এখন অবস্থান করছেন গাবতলীর আন্তঃজেলা বাস টার্মিনালকে ঘিরে। অন্যদিকে গাবতলীর শেষ মাথায় পর্বত সিনেমা হলের আশপাশ ও মাজার রোডকে ঘিরে অবস্থান করছে পুলিশ-র‌্যাব। মাঝখানে শ্রমিকদের রেখে দুই পাশেই এখন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান।

এমন অবস্থান থেকে পুলিশ বা র‌্যাব গাবতলী টার্মিনালের দিকে যেতে চাইলেই ক্ষেপে উঠছেন শ্রমিকরা। তারা ইট-পাটকেল ছুড়ে মারছেন আইনশৃঙ্খলা বাহিনীর দিকে। এছাড়া, শিথিলতা এলেও মাঝে মাঝেই রাস্তায় খণ্ড খণ্ড আগুন জ্বালাচ্ছেন শ্রমিকরা। তাদের কেউ কেউ বাসায় ফেরার উদ্যোগ নিচ্ছেন।

এর আগে রাত ৯টার দিকে গাবতলী বাস টার্মিনালের পাশের একটি পুলিশ বক্সকে ঘিরে বিক্ষোভ শুরু করেন পরিবহন শ্রমিকরা। কিছুক্ষণ পর সেটিতে আগুন ধরিয়ে দেয় তারা। গাবতলী টার্মিনাল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারী শ্রমিকদের ওপর পুলিশ ফাঁকা গুলি, টিয়ার শেল ছোড়ে। রাত একটার পর পুলিশের সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে। তবে র‌্যাবের সংখ্যা আগের মতোই আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

র‌্যাব-পুলিশ দেখলেই উত্তেজিত হয়ে পড়ছেন শ্রমিকরা

আপডেট সময় : ০৫:৪৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭