ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

রোহিঙ্গা নির্যাতন বন্ধে সু চি’র আরও ভূমিকা রাখা উচিত ছিল: নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সশস্ত্র বাহিনীর হামলা নিয়ন্ত্রণে অংসান সু চি’র আরও ভূমিকা রাখা উচিত ছিল বলে জানিয়েছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরজ বেন্দে। তিনি বলেন, ‘আমার মনে হয় রাখাইন প্রদেশের অবস্থা নিয়ন্ত্রণে অংসাং সুচির আরও বেশি কিছু করা উচিত ছিল।

সোমবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে যুব নেতৃত্বের সঙ্গে এক সংলাপ অনুষ্ঠানে অংসান সু চি’র নোবেল পুরস্কার পাওয়া এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের প্রশংসা করে বোরজ বেন্দে বলেন, ‘বাংলাদেশ সরকার যেসব রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে এসেছে তাদের গ্রহণ করেছে। অক্টোবর থেকে মিয়ানমারে সশস্ত্র বাহিনীর হামলার কারণে শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছেন, হাজার হাজার রোহিঙ্গা গৃহহারা হয়েছে। প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন।’

তিনি আরও বলেন, ‘নোবেল পুরস্কার একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটির মাধ্যমে দেওয়া হয়। এখানে নরওয়ে সরকারের কোনও ভূমিকা নেই। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয় একজন নাগরিক বা ব্যক্তি হিসেবে অংসান সূচি যখন নোবেল পেয়েছিলেন তখন আমি খুশি হয়েছিলাম।’

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের রাজনীতি অনেক জটিল এবং সামরিক বাহিনী এখনও ২৫ শতাংশ সংসদ নিয়ন্ত্রণ করে। মিয়ানমারে এখনও পুরাপুরি গণতন্ত্র আসেনি এবং অংসান সুচির ক্ষমতার সীমাবদ্ধতা আছে।’

এ সময় তিনি রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের সঙ্গে অগ্রহণযোগ্য ব্যবহারের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারেরর ওপর চাপ তৈরি করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

রোহিঙ্গা নির্যাতন বন্ধে সু চি’র আরও ভূমিকা রাখা উচিত ছিল: নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:১৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০১৭