ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

রোনালদোর মৃত্যুর ভয় এবং…

স্পোর্টস রিপোর্টার
823
প্রতিপক্ষের ডিফেন্ডার ও গোলরক্ষক তাকে ভয় পান যমের মতো। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ভয় পান অল্প বয়সে মৃত্যুকে। রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ উইঙ্গার গত মওসুমে নিজ ক্লাবকে বড় কোন শিরোপা জেতাতে পারেননি। তবে মওসুমে ক্যারিয়ার সেরা ৬১ গোল করেন তিনি। টানা দুইবার ফিফা ব্যালন ডি’অর জয়ের পর এবার ইউয়েফার বর্ষসেরা পুরস্কার জয়ের লড়াইয়ে হেরে গেছেন লিওনেল মেসির কাছে। আর রোনালদো এবার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত কিছু কথা তুলে ধরলেন সাংবাদিকদের সামনে। অল্প বয়সে মৃত্যুতে তিনি ভয় পান বলে জানালেন। বলেন, ‘আমার জীবনে সবচেয়ে বড় ভয়- অল্প বয়সে মারা যাওয়া। আমি অল্প বয়সে মরতে চাই না। একেবারে বুড়ো হয়ে মরতে চাই। ৮০ থেকে ৯০ বছর বাঁচতে চাই।’ পরিবারের সদস্যদের অনেক ভালবাসেন বলেই অনেকদিন বাঁচতে চান তিনি। বলেন, ‘আমি আমার পরিবারকে অনেক ভালবাসি। আমার পরিবার, বন্ধু ও পুত্রের সঙ্গে সব সময় স্বাভাবিক থাকার চেষ্টা করি। এখন আমার সবচেয়ে বড় বিনোদন আমার পুত্রের সঙ্গে ফুটবল খেলা। তাদের সঙ্গে থাকার জন্য আমি অনেকদিন বাঁচতে চাই।’ ভক্তদের সঙ্গে সময় কাটানোও তার অনেক বড় আনন্দের বলে জানালেন। বলেন, ‘আমার পাশে সব সময় অনেক মানুষ থাকে। তারা আমাকে উদ্বুদ্ধ করেন। তাদের থেকে আমি অনেক শক্তি পাই। তাদের সঙ্গে সময় কাটাতে আমার অনেক ভাল লাগে। আমি ফুটবল খেলতে এবং ভক্তদের সঙ্গে সময় কাটাতে ভালবাসি।’ নিজের লক্ষ্য নিয়ে ৩০ বছর বয়সী এ তারকা বলেন, ‘আমি প্রতি বছর নিজের খেলায় আরও উন্নতি আনতে চাই। এ জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়। তবে এভাবে চলে গত ৯-১০ বছর আমি অনেক কিছু পেয়েছি।’
তবে মৃত্যুকে ভয় পেলেও অমর থাকতে বেশ আগ্রহী এই পর্তুগিজ তারকা। নানা জায়গায় তার মূর্তি স্থাপনে আনন্দ পান রোনালদো। সম্প্রতি এক ভাস্করকে তিনি ২০০০০ পাউন্ড দিয়েছেন তার মূর্তি তৈরি করে দেয়ার জন্য। ওই মূর্তিকে নিখুঁত করার জন্য রোনালদো তার ব্যক্তিগত কেশ পরিচর্যাকারীকেও দায়িত্ব দিয়েছেন। স্পেনের রাজধানী মাদ্রিদের যাদুঘরে তার মূর্তি মাঝে মধ্যেই দেখতে যান রোনালদো। ইংল্যান্ডের যাদুঘরেও রয়েছে রোনালদোর মূর্তি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রোনালদোর মৃত্যুর ভয় এবং…

আপডেট সময় : ০৮:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০১৫